কামারুন-নাহার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
এ. কে. এম. ইলিয়াস হোসেন ১৯৪৯ সালের ৬ নভেম্বর নঁওগায় জন্মগ্রহণ করেন।
তার কর্মজীবন শুরু হয় জীবন বীমা প্রতিনিধি হিসেবে। সেই শুরু আর থামেননি। জীবন বীমা করপোরেশনের শাখা অফিস, সেলস অফিস, জোনাল অফিস, রিজিওনাল অফিস প্রধান এবং প্রধান কার্যালয়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। ডেপুটি জেনারেল ম্যানেজার (কম্পিউটার ডিভিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জনের পর বীমাবিষয়ক উচ্চশিক্ষা এবং দেশ-বিদেশে বীমাবিষয়ক Ÿিভিন্ন প্রশিক্ষণ কোর্স এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ১৯৯৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোকপ্রশাসন কেন্দ্রে সাফল্যের সাথে উচ্চতর প্রশাসন কোর্স (এসিএডি) সমাপ্ত করেন। তিনি প্রেষণে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি একজন লেখক হিসেবেও যথেষ্ট সম্মান কুড়িয়েছেন। লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন বীমা প্রতিনিধির কাজের কৌশল।
দেশের বিভিন্ন জায়গা হতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত কার্যকর। তা তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। জীবন বীমা কোম্পানির উন্নতি বা ব্যবসার প্রসারতা বীমা প্রতিনিধির ওপর যে কতটা নির্ভরশীল তা তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন। ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশন ২০১৯ সালের ১১ মার্চ এই তাকে গুণীজন সম্মাননা (মরণোত্তর) প্রদান করে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন