|

Advertisement
×

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিসিএবির গভীর শোক

রবিবার, ১১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিসিএবির গভীর শোক

জ্যেষ্ঠ সাংবাদিক ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিসিএবি) সাবেক সদস্য আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার এক শোকবার্তায় ডিসিএবির সভাপতি একেএম মঈনউদ্দীন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েশ প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা কূটনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে সাংবাদিকতায় আমির খসরুর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।

শোকবার্তায় ডিসিএবি নেতারা গণমাধ্যমে তাঁর দীর্ঘ ও নিষ্ঠাপূর্ণ কর্মজীবন এবং সংগঠনটির সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা পেশায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আমির খসরু মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আমির খসরু সাপ্তাহিক বুধবার-এর সাবেক নির্বাহী সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ভয়েস অব আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দৈনিক ইত্তেফাক-এ কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন।

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com