|

Advertisement
×

ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩১০ বার পঠিত

ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সম্প্রতি হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাে থেকে কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।

উল্লেখ্য, দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

Facebook Comments Box

Posted ০২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com