Ad
x

পঞ্চমবারের মতো দারাজ নিয়ে এলো ফাটাফাটি ফ্রাইডে

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৪৮ বার পঠিত

পঞ্চমবারের মতো দারাজ নিয়ে এলো ফাটাফাটি ফ্রাইডে

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) পঞ্চমবারের মতো আয়োজন করছে ফাটাফাটি ফ্রাইডে শপিং ইভেন্ট।

বুধবার দারাজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলাকালীন ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, শেভার শপ, এস্কয়ার, নোকিয়া এবং লাক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে হারপিক, প্যারাস্যুট, ফগ, ওয়াইল্ড স্টোন, ফ্লোরমার বাংলাদেশ, নেসলে, ইনফিনিক্স এবং ভিশন ইলেক্ট্রনিক্স। ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একাত্তর টিভি, যুগান্তর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং রেডিও স্বাধীন।

এই সেলস ইভেন্টে রয়েছে ডিসকাউন্টে অসংখ্য পণ্য, নানা ধরনের ভাউচার, ফ্ল্যাশ সেলসহ আরও অনেক আকর্ষণীয় অফার। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১ টাকা গেম যার মাধ্যমে ক্রেতারা কুইজে অংশগ্রহণ করে ১ টাকায় জিতে নিতে পারেন টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসির একটি মোটর বাইক। এছাড়াও থাকছে ডি রানার, রোলিং বল এবং আউটার স্পেসের মতো মজাদার গেম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন সর্বোচ্চ ৫ হাজার টাকার ভাউচারসহ নানা পুরস্কার।

ফাটাফাটি ফ্রাইডের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ৭৯ হাজার ৫০০ টাকায় ভিশন ৫৫” এল ই ডি টিভি, ক্যানন ই ও এস ৪ হাজার ডি ক্যামেরা মাত্র ২০ হাজার ৪০০ টাকায়, মাত্র ৩৮ হাজার ৭৩৭ টাকায় আসুস ভিভোবুক ল্যাপটপ, শার্প এস জে ই কে ৩০১ই রেফ্রিজারেটর মাত্র ৩২ হাজার ৯০০ টাকায় এবং মাত্র ৬৬ হাজার ১৬৫ টাকায় মালদ্বীপ প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পাতে ৩ রাত /৪ দিনের ট্যুর প্যাকেজ।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ (daraz.com.bd) অফার করছে বিভিন্ন ধরনের পেমেন্ট ডিসকাউন্ট। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংকের প্রি-পেইড কার্ড ও ক্রেডিট কার্ড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ক্যাপ: ২ হাজার টাকা প্রতি কাস্টমার) এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০ শতাংশ মূল্যছাড় (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)।

Facebook Comments Box

Posted ০৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com