Ad
x

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৬ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দু’জনই করোনায় আক্রান্ত হয়েছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনো লক্ষণ ছিল না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে একই সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব সচিব মাসুদ বিন মোমেনর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তারও করোনা পরীক্ষা করা হয়। পররাষ্ট্র সচিবের শরীরে এসময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না।

পররাষ্ট্র সচিবেরও নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন।

Facebook Comments Box

Posted ০২:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com