|

Advertisement
×

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৬২৩ বার পঠিত

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। রোববার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে ২৮ আগস্ট।

আইআরডির সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের সঞ্চয়পত্র ক্রয়কাল নির্বিশেষে পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকার কম হলে বিনিয়োগ হতে অর্জিত সুদের উপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার সঞ্চয়পত্রের আয়ের উপর ১০ শতাংশ উৎস কর নির্ধারণ করে। বিষয়টি নিয়ে সঞ্চয়পত্রের উপকারভোগীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সময় নেতিবাচক খবর প্রকাশের পর অর্থমন্ত্রী ৫ লাখ টাকা বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণের ঘোষণা দেন। বাজেট ঘোষণার দু’মাস পর উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com