Ad
x

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ২৫ আগস্ট ২০২১   প্রিন্ট   ৫২৫ বার পঠিত

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৫ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১ টাকা ৯৯ পয়সা ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৪ টাকা ০২ পয়সা ছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৪৩ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৩২ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com