Ad
x

পাওয়ারগ্রীডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২৬ মে ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

পাওয়ারগ্রীডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের চলতি ২০১৯-২০ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালন পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে পাওয়ারগ্রীডের শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ৮৩ পয়সা। গত বছরের তৃতীয় প্রান্তিকে ১ টাকা ১৮পয়সা ইপিএস হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল টাকা পয়সা, যা গত বছরের একই সময়ে টাকা পয়সা ছিল।

Facebook Comments Box

Posted ০৮:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com