বিবিএনিউজ.নেট
শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫১৩ বার পঠিত
পাহাড়ের নারী উদ্যোক্তাদের আয়োজনে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী পিঠা উৎসব। শনিবার পৌষের সকালে শহরের অনুভব ফুড কর্নারে আয়োজন করা হয় পাহাড়ের বাহারি পিঠার এ উৎসব।
পিঠা উৎসবে স্থান পেয়েছে- সাইন্ন্যা পিঠা, কলা পিঠা, বিনি চাউলের পিঠা, তালের পিঠা, চিতই পিঠাসহ নানা পিঠা।
পিঠা উৎসবের আয়োজক ও তরুণ নারী উদ্যোক্তা সুরাইয়া ইয়াসমিন রুমা বলেন, সাধারণত পার্বত্য চট্টগ্রামে এ ধরণের আয়োজন খুব একটা হয় না। তাই পাহাড়ের তরুণ নারী উদ্যোক্তারা মিলে এই পিঠা উৎসবের আয়োজন করেছি।
পিঠা উৎসবে গ্রাম-বাংলার আবহমান সংস্কৃতি সংরক্ষণে প্রায় ২৫-৩০ রকমের পিঠা উপস্থাপন করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যায় গান, কবিতা ও আবৃত্তির আয়োজন থাকছে।
উৎসবে পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, গহনাও বিক্রি করা হচ্ছে। ‘দ্য সাবাঙ্গী’ এর পৃষ্ঠপোষকতায় বক্স অব অর্নামেন্ট ও অনুভব’র আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে কয়েকশ দর্শনার্থী উপভোগ করছেন।
Posted ০২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com