|

Advertisement
×

পিপলস লিজিংয়ের ঋণখেলাপি ৭৭জন গ্রাহককে হাইকোর্টে তলব

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   প্রিন্ট   ৫২১ বার পঠিত

পিপলস লিজিংয়ের ঋণখেলাপি ৭৭জন গ্রাহককে হাইকোর্টে তলব

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) ঋণখেলাপি ৭৭ জন গ্রাহককে হাইকোর্টে তলব করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি কোর্ট) হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঋণ নিয়ে তা ফেরত দেওয়ার শর্তে আদালত থেকে সময় নেওয়ার পরও নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত না দিয়ে শর্ত ভঙ্গ করায় তাদের তলব করেছে আদালত। পিপলস লিজিং থেকে এই ৭৭ জন ঋণখেলাপিকে আগামী ১১, ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে পিপলস লিজিংয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পিপলস লিজিংয়ে আমানতকারীদের জমা আছে ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের আমানত রয়েছে সাড়ে ৭শ’ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের বড় অংশই নানা অনিয়মের মাধ্যমে বের হয়ে যাওয়া।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com