শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারে দুই প্রতিষ্ঠানের বোর্ডসভা ১৪ মার্চ

শনিবার, ০৯ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭০০ বার পঠিত

পুঁজিবাজারে দুই প্রতিষ্ঠানের বোর্ডসভা ১৪ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানের বোর্ডসভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ, বৃহস্পতিবার। আর্থিক ও বীমা খাতের প্রতিষ্ঠান দুটি হলো- জিএসপি ফাইন্যান্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিএসপি ফাইন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।  সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আগের বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৩.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: আর্থিক খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা একইদিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box

Posted ০৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com