|

Advertisement
×

পুলিশ প্রধান হচ্ছেন বেনজির আহমেদ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০   প্রিন্ট   ১৯৫৩ বার পঠিত

পুলিশ প্রধান হচ্ছেন বেনজির আহমেদ

নতুন পুলিশ প্রধান (আইজিপি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বর্তমান আইজি জাবেদ পাটোয়ারীর দায়িত্বকাল আগামী ১৩ এপ্রিল শেষ হচ্ছে। তার পদে বেনজীর আহমেদকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন।

সূত্রগুলো বলছে, বর্তমান আইজিকে সিনিয়র সচিব পদমর্যাদার কোনো রাষ্ট্রদূত পদে দেওয়া হতে পারে। বর্তমান আইজি জাবেদ পাটোয়ারী ২০১৮ সালের জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং গত দুইবছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে বেনজীর আহমেদ ১৯৮৬ সালের ব্যাচের কর্মকর্তা। সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে হলি আর্টিজানসহ বিভিন্ন জঙ্গি অভিযানে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com