বিবিএনিউজ.নেট
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৫৫৩ বার পঠিত
পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আজকে পুলিশের মাঝে গুণগত বিরাট পরিবর্তন এসেছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
‘সবচেয়ে বড় কথা জনগণের যে আস্থা-বিশ্বাস অর্জন করা- এটা পুলিশ বাহিনী আজকে করেছে। ৯৯৯ এখানে ফোন করলে যেকোনো সমস্যায় পুলিশ ছুটে যায় এবং তাদের সে সমস্যা মুক্ত করে।’
পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ভূমিকা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘নিরাপদ সড়ক যাতে সৃষ্টি হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’
‘একদিকে যেমন জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অপর দিকে সড়কে নিরাপত্তা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পুলিশ বাহিনী যথেষ্ট সুশৃঙ্খল ভূমিকা রাখছে।’
Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com