অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২৩৫ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫৬ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com