নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৮ জুলাই ২০২৬ প্রিন্ট ৯১১ বার পঠিত
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের ৩৬টি জীবন বীমা কোম্পানির প্রথম বর্ষ প্রিমিয়াম দাঁড়িয়েছে ৬৪৭ কোটি ১৬ লাখ টাকা। এ সময়ে নতুন ব্যবসা আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে মেটলাইফ বাংলাদেশ , যার প্রথম বর্ষ প্রিমিয়াম ১৫৮ কোটি ৬৬ লাখ টাকা। যা মোট নতুন ব্যবসার প্রায় এক-চতুর্থাংশ।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, যার প্রথম বর্ষ প্রিমিয়াম ১১৫ কোটি ৭৩ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যার প্রথম বর্ষ প্রিমিয়াম ৬৯ কোটি ৫৯ লাখ টাকা।
এরপর রয়েছে প্রগতি লাইফ (৪৪.১০ কোটি টাকা), ডেল্টা লাইফ (৩৯.৬৭ কোটি টাকা), গার্ডিয়ান লাইফ (৩৭.৯৫ কোটি টাকা), পপুলার লাইফ (৩৭.২১ কোটি টাকা) এবং আলফা লাইফ (২২.৫৫ কোটি টাকা)।
অন্যদিকে, কয়েকটি কোম্পানির নতুন ব্যবসা সংগ্রহ খুবই কম। বায়রা লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিকে কোনো প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করতে পারেনি। এছাড়া হোমল্যান্ড লাইফ সংগ্রহ করেছে মাত্র ২ লাখ টাকা।
অন্যান্য কোম্পানির মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০.২৯ কোটি টাকা, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮.৯৮কোটি টাকা, জীবন বীমা করপোরেশন ৭.২৪কোটি টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬.৫১কোটি টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৯.৯২কোটি টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪.৫৬কোটি টাকা,আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ২.৩২কোটি টাকা,আস্থা লাইফ ইন্স্যুরেন্স ২.৪৪ কোটি টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ২.৯১কোটি টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ২.২৮ কোটি টাকা , লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ ১.২২কোটি টাকা, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ১.২২কোটি টাকা, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৭৯কোটি টাকা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২.০৩কোটি টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.০২কোটি টাকা, প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ০.৫৬ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১০.৩৪কোটি টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ১৬.৩২কোটি টাকা, শান্তা লাইফ ইন্স্যুরেন্স ২৭ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স ০.৪১ লাখ, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স ১.৭০কোটি টাকা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮.৯০ কোটি টাকা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৪.৩৬ কোটি টাকা , ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ০.২৯ লাখ টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে।
বীমা খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রথম বর্ষ প্রিমিয়াম একটি জীবন বীমা কোম্পানির নতুন ব্যবসা সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। যেসব কোম্পানির নতুন ব্যবসা ধারাবাহিকভাবে কমছে, তাদের বাজার সম্প্রসারণ, এজেন্ট নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। অন্যদিকে উচ্চ প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো নতুন গ্রাহক অর্জনে তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে।
প্রথম প্রান্তিকের এই চিত্রে জীবন বীমা খাতে নতুন ব্যবসার বড় অংশই কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হয়েছে, যা খাতে প্রতিযোগিতার বৈষম্যও স্পষ্টভাবে তুলে ধরেছে।
Posted ০৮:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com