বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা দিয়েছে সিএসই

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১০ মে ২০২০   প্রিন্ট   ৫৮০ বার পঠিত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা দিয়েছে সিএসই

দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারি তাদের এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে ২৫ লাখ টাকা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ রোববার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ২৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ উপস্থিত ছিলেন।
আসিফ ইব্রাহিম প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, পুরো জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে সাহস নিয়ে চলমান সংকট মোকাবেলা করছে।
তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য খাতের মতো পুঁজিবাজারের সংকট উত্তরণেও সরকার একটি উদ্যোগ নেবে এবং তারা ১ হাজার ৫০ কোটি টাকার যে প্রণোদনা চেয়েছেন প্রধানমন্ত্রী সেটি সহানুভূতির সাথে বিবেচনায় নেবেন।

Facebook Comments Box
×

Posted ০৯:০৩ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com