|

Advertisement
×

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারী : চলতি মাসেই আসবে বড় ধাক্কা

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারী : চলতি মাসেই আসবে বড় ধাক্কা

এপ্রিল মাসেই বাংলাদেশকে বড় ঝাঁকুনি দিতে পারে করোনা ভাইরাস, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য দেশের অভিজ্ঞতা ও দেশের বর্তমান পরিস্থিতির আলোকে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এপ্রিলে আমাদের দেশে এর ধাক্কা ব্যাপকভাবে আসবে। এ রকমই আলামত পাওয়া যাচ্ছে। এই ভাইরাসটির প্রসারিত হওয়ার বিষয়টা অংকের মতো। এ ধরনের কিছু প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি। সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। চলতি মাসে আমাদের জন্য দুঃসময় আসছে। সব জায়গা থেকে এ ধরনের খরব পাচ্ছি। কেউ একটু অসুস্থতার দেখতে পেলে চিকিৎসা করাবেন। কেউ লুকাবেন না। লুকাতে গেলে নিজেও ক্ষতিগ্রস্থ হবেন। অন্যদের ক্ষতি করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানিয়েছেন, চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

তিনি বলেন, ‘আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া কথাও জানান তিনি। যারা এই সময়ে দায়িত্বপালন করছেন না, তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবে কিনা সেটাও দেখা হবে।’

করোনা মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

Posted ০১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com