বিবিএনিউজ.নেট
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৫৭৩ বার পঠিত
সাভার পৌর এলাকায় এক পোশাক শ্রমিক তরুণীকে (২৩) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (২০), নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সুমন (৩২), শরীয়তপুরের ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস হোসেন (১৮) এবং নওগাঁর পত্নীতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আরিফ (৩০)। আটকরা সবাই সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার বসবাস করতো।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পেশাক শ্রমিক ওই তরুণী কাজ শেষে বাসায় ফেরার পর গোপনে বাড়ির পাশের একটি রাস্তায় পোশাক শ্রমিক প্রেমিকের সঙ্গে দেখা করতে যান। এ সময় অভিযুক্তরা হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিককে আটকে রেখে মারধর করে ওই পোশাক শ্রমিক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদেরর আজ ভোরে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযুক্তদের আটকের পর ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছা্ড়া আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com