নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৪ জুন ২০২১ প্রিন্ট ৪৬৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। একই সঙ্গে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ৩১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ১০ পয়সা।
আগামী ১১ আগস্ট, বুধবার বেলা আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।
এদিকে, ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫৫ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯ পয়সা, যা আগের বছর এই সময়ে ৩৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ১৮ পয়সা।
Posted ০৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com