Ad
x

ফাইন ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বুধবার, ৩০ জুন ২০২১   প্রিন্ট   ৪৭০ বার পঠিত

ফাইন ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড।

মঙ্গলবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৫ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com