নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১২৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৩৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৩৭ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর, ১২টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
Posted ০৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com