রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ফিরল বিমানের প্রথম হজ ফ্লাইট

শনিবার, ৩০ মে ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

ফিরল বিমানের প্রথম হজ ফ্লাইট

হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে।

এ ফ্লাইটে আসা হজযাত্রীদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রথম ফিরতি হজ ফ্লাইটের হজযাত্রীদের অভ্যর্থনা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

এ সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক-গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত পোস্ট-হজ কার্যক্রমে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে তার পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে। সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিমান।

Facebook Comments Box

Posted ০৩:০৯ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com