|

Advertisement
×

বন্যার্তদের সহায়তায় ইউসিবির ২০ লাখ টাকা অনুদান

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৯১ বার পঠিত

বন্যার্তদের সহায়তায় ইউসিবির ২০ লাখ টাকা অনুদান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রোববার অ্যামডাইন্টারন্যাশনাল, জাপানের প্রেসিডেন্ট ড. শিগেরু সুগানামি, এমডি, পিএইচডির কাছে ব্যাংকের সিএসআর কর্মকান্ডের আওতায় বিশ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।

কুড়িগ্রাম অঞ্চলের বন্যা পস্নাবিত এলাকায় চিকিৎসা সহায়তা হিসাবে অ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে এই অনুদান দেওয়া হয়। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. সরদার এ নাঈম পিএইচডি, প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ; প্রফেসর ড. জোনায়েদ শফিক পিএইচডি, সেক্রেটারি জেনারেল, অ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অব এশিয়া, বাংলাদেশ; সরদার এ রাজ্জাক, এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ এবং ড. মো. নিজামুল হক ভূঁইয়া, প্রফেসর, ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box

Posted ০৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com