রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ আদায় স্থগিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৪ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ আদায় স্থগিতের নির্দেশ

বন্যার কারণে দেশের বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ আদায় স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে ও কৃষি উৎপাদন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন ঋণ বিতরণের নির্দেশনাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ( লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা ও নওগাঁ) অতিবৃষ্টি এবং নদ নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কৃষিজাত ফসলের ক্ষতি হওয়ায় অঞ্চলগুলোর কৃষকগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠে কৃষি উৎপাদন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে নতুন বিতরণ করতে হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ আদায় স্থগিতকরণ ডাউনপেমেন্টের শর্ত শিথিল পূর্বক ঋণ পুনঃতফসিল সুবিধা প্রদান করা যাবে। নতুন করে কোন সার্টিফিকেট মামলা না করে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অনাদায়ী ঋণ সমূহ তামাদি হওয়া প্রতিবিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়েরকৃত সার্টিফিকেট মামলা গুলোর তাগাদা আপাতত বন্ধ রেখে চলেন আমার মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকগণ যাতে প্রকৃত চাহিদা মোতাবেক যথাসময়ে নতুন ঋণ সুবিধা গ্রহণ করতে পারেন এবং ঋণ পেতে কোনরূপ হয়রানির শিকার না হন সে বিষয়ে নিবিঢ়ভাবে তদারকি করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনর্বাসনের লক্ষ্যে বসতবাড়ির আঙ্গিনায় হাঁস মুরগী ও গবাদি পশু পালন গো খাদ্য উৎপাদন ও ক্রয় এবং অন্যান্য উৎসাহী কর্মকাণ্ডে ঋণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি চলতি বছরের অক্টোবর মাসের ৩১ তারিখের মধ্যে কৃষিঋণ বিভাগকে অবহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
×

Posted ১২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com