নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এ১ (এলআর) ও বি১ (এলআর)” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪, এসটি-৫” রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ জানুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


