Ad
x

বসুন্ধরা পেপার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২৭২ বার পঠিত

বসুন্ধরা পেপার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ২৪ পয়সা।
Facebook Comments Box

Posted ০৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com