বিবিএনিউজ.নেট
শনিবার, ২৩ মার্চ ২০১৯ প্রিন্ট ৯৩৬ বার পঠিত
বাংলাদেশ রিকন্ডিশনড ভেইকেলস ইম্পোর্টারস ও ডিলার অ্যাসোসিয়েশনের (বারভিডা) সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংক বারভিডার সিলভার জুবিলি আয়োজনে সহায়তা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন,ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন,রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম,সেলস বিভাগের প্রধান মাহাবুবুল ফারুক খান উপস্থিত ছিলেন।
বারভিডা সড়ক নিরাপত্তা বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদে গাড়ি চালান,জীবন বাঁচান’ শীর্ষক থিমের ওপর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
Posted ১২:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com