|

Advertisement
×

বিক্রেতা শুন্য ৩ কোম্পানির শেয়ার

সোমবার, ১১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬২৬ বার পঠিত

বিক্রেতা শুন্য ৩ কোম্পানির শেয়ার

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শুন্য হয়ে গেছে তিন কোম্পানির শেয়ার। এর ফলে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ও রবি আজিয়াটা লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১২টা পর্যন্ত বেক্সিমকোর স্ক্রিনে ২ লাখ ২৬ হাজার ২৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৬৬ টাকা।

এদিকে একই সময়ে রবির স্ক্রিনে ২ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ১১৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫২ টাকা ৩০ পয়সা।

একই সময়ে অলটেক্সের স্ক্রিনেও অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Facebook Comments Box

Posted ০১:০৯ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com