Ad
x

বিক্রেতা সঙ্কটে হল্টেড তিন কোম্পানির শেয়ার

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

বিক্রেতা সঙ্কটে হল্টেড তিন কোম্পানির শেয়ার

বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। আজ (০৮ এপ্রিল) লেনদেন চলাকালীন সময় এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৭.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৯.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৮ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স : বুধবার অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : বুধবার পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com