নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ প্রিন্ট ৬১৯ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ১৫ মিনিটের মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। হল্টেড হওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ মূল্যসীমা বা সার্কিট ব্রেকার স্পর্শ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ বেলা ১০টা ১৫ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৬৮ হাজার ৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এই সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭৯ টাকা ৪০ পয়সা ।
বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪৪ কোটি ২৫ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪০ কোটি ৪ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ারের মধ্যে ৫৯.৫৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৬ শতাংশ বিদেশি এবং ৩২.৪৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) ইপিএস হয়েছে ১০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৭ পয়সা। (জানুয়ারি-সেপ্টম্বর’২০) ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল এক টাকা ৩৭ পয়সা।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সা।
ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২০ পর্যন্ত অন্যান্য তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com