Ad
x

বিনিয়োগকারীদের হতাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক

রবিবার, ০১ জুন ২০২৫   প্রিন্ট   ২০২ বার পঠিত

বিনিয়োগকারীদের হতাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড মার্কেন্টাইল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানি আলোচ্য অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৫৮ পয়সা।আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৮৬ পয়সা ।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৭ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৪ টাকা ৮০ পয়সা ।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৫ পয়সা।

আগামী ২০ জুলাই সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।

Facebook Comments Box

Posted ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com