|

Advertisement
×

বে-লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৬৭ বার পঠিত

বে-লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি আর্থিক বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । বুধবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ডসভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১)কোম্পানিটি শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ১০ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ পয়সা।

প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৫৩ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com