শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক আলফালাহ বিক্রি করছে বাংলাদেশের কার্যক্রম, অধিগ্রহণ ব্যাংক এশিয়ার

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৯ মার্চ ২০২৬   প্রিন্ট   ২৭ বার পঠিত

ব্যাংক আলফালাহ বিক্রি করছে বাংলাদেশের কার্যক্রম, অধিগ্রহণ ব্যাংক এশিয়ার

পাকিস্তানের ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কার্যক্রমের জন্য ব্যাংক এশিয়া প্রায় ৫৮০ কোটি টাকা প্রদান করবে।

ব্যাংক এশিয়ার এক নির্ভরযোগ্য সূত্র জানায়, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রক্রিয়াটি কয়েক মাস আগে শুরু হয়েছিল এবং পাকিস্তানের পুঁজিবাজারে বিক্রির অনুমোদন পাওয়ার পর শিগগিরই আনুষ্ঠানিক অধিগ্রহণ সম্ভব হতে পারে। এরপর ব্যাংক এশিয়া ব্যাংক আলফালাহর সম্পদ ও কার্যক্রম সম্পূর্ণভাবে বুঝে নেবে।

পাকিস্তানের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক আলফালাহ তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। শেয়ারহোল্ডারদের অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডকে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। বিক্রয়মূল্য চূড়ান্তকরণের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী কিছু সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়া স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভরশীল।

১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা ব্যাংক এশিয়া পরবর্তীতে বিদেশি ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারণ করেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব নোভা স্কটিয়ার এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম।

অন্যদিকে, ব্যাংক আলফালাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। দেশটির ২০০টিরও বেশি শহরে এক হাজারের বেশি শাখা রয়েছে। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের আন্তর্জাতিক কার্যক্রম আছে। চলতি বছরের শুরুতে ব্যাংক আলফালাহ আফগানিস্তান থেকে তাদের কার্যক্রমে বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে যা স্টেট ব্যাংক অব পাকিস্তান ও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের মাধ্যমে ডিউ ডিলিজেন্স শুরু হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ২:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com