|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় পৌনে ৬৭ কোটি টাকার লেনদেন

রবিবার, ২২ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৭৯২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববার (২২ নভেম্বর) ১৭ কোম্পানির প্রায় পৌনে ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লিনডে বিডি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্রাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট,ডেসকো, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিমটেক্স ও এসকে ট্রিমস লিমিটেড। কোম্পানিগুলোর ৫৪ লাখ ৪৭ হাজার ৭৮৩টি শেয়ার ২১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৬ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার লিনডে বিডির এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের।

এছা;ড়া এডিএন টেলিকমের ৫৩ লাখ ২৫ হাজার টাকার, বে লিজিংয়ের ২২ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ২৭ হাজার টাকার, ডেসকোর ৫ লাখ ২ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ২ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২৩ লাখ ২৫ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকার, সামিট এলায়েন্স পোর্টের ২০ লাখ ২৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮০ হাজার টাকার, সী পার্লের ৭ লাখ ২ হাজার টাকার, সিমটেক্সের ৭ লাখ ১৬ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ১৯ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com