মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ব্লক মার্কেটে প্রায় ২৩ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট  

ব্লক মার্কেটে প্রায় ২৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ১৭ কোম্পানির প্রায় ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক, এসকে ট্রিমস, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফিন্যান্স, ইন্দো-বাংলা ফার্মা, আইএফআইসি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৮ লাখ ১২ হাজার ৫৪টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩ লাখ টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।
এছাড়া সুহৃদের ১০ লাখ ৭৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৩৪ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১০ লাখ ৯৩ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ২৩ লাখ ৭৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯ লাখ ৮১ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২৪ লাখ ২৩ হাজার টাকার, আইএফআইসির ৩৩ লাখ টাকার, ইন্দো-বাংলার ফার্মার ৫ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান: স্কিম টুর ১০ লাখ ৯৫ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৪৫ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।