|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ৩০৮ কোটি টাকার লেনদেন

সোমবার, ১৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৮২০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববার (১৫ নভেম্বর) ৩০ কোম্পানির ৩০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ওয়াইম্যাক্স, প্রভাতী ইন্স্যুরেন্স, আমান ফিড, অ্যাপোলো ইস্পাত, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং, এমজেএলবিডি, এমএল ডাইং,নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, এসকে ট্রিমস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর ২ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৬৫৭টি শেয়ার ৭৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার ওয়াইম্যাক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া এসকে ট্রিমসের ২০ লাখ ৬৯ হাজার টাকার, সিমটেক্সের ১৩ লাখ ৫২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫ লাখ ৭৪ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৮৮ লাখ ৪০ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৬২ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকার, পেনিনসুলার ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩৩ লাখ ৮২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯৭ লাখ ১৯ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫ লাখ ৫৫ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১১ লাখ ৬৬ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ২৩ লাখ ৪০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৭ হাজার টাকার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ টাকার, ডিবিএইচের ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৪১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ১০ লাখ টাকার এবং এডিএন টেলিকমের ৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com