|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ৪৬ কোটি টাকার লেনদেন

বুধবার, ১৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ১০৩১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (১৮ নভেম্বর) ২৬ কোম্পানির প্রায় ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিডি ল্যাম্পস, ব্রাক ব্যাংক,বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, আইএফআইসি, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কোহিনুর কেমিক্যাল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল টিউবস, ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রানার অটো, সায়হাম কটন, সন্ধানী ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। কোম্পানিগুলোর ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭৩৩টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৬ কোটি ২৯৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৪০ লাখ টাকার ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া এডিএন টেলিকমের ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৫ লাখ ৫০ হাজার টাকার, এশিয়া প্যাফিসিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকের ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ১৪ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৩ হাজার টাকার, কপারটেকের ১০ লাখ ৬ হাজার টাকার, ডিবিএইচের ১৮ লাখ ৯৬ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৫ লাখ ১০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ২ লাখ টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৩৩ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২১ লাখ ৩৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৯ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫২ লাখ ৯৯ হাজর টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩৪ হাজার টাকার, রানার অটোর ১ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার, সায়হাম কটনের ৭ লাখ ৪৫ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬ লাখ ৫ হাজার টাকার এবং সন্ধানী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com