|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ৯ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   প্রিন্ট   ৭৯০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ মঙ্গলবার ২২ কোম্পানির প্রায় ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ম্যারিকো, জিবিবি পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আমান ফিড, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, জেনেক্স, গ্রামীণফোন, জিএসপি ফাইন্যান্স, কোহিনুর কেমিক্যাল, মীর আখতার, নিটল ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, সী পার্ল, সিলকো ফার্মা, সিঙ্গার বিডি, এসকে ট্রিমস, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিগুলোর ১৭ লাখ ৫৬ হাজার ৫৫৭টি শেয়ার ২২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ৮৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ৪ হাজার টাকার জিবিবি পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, আমান ফিডের ১৪ লাখ ৫৭ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৮ লাখ ৫৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৫ লাখ ৯৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১২ লাখ ৩০ হাজার টাকার, জেনেক্সের ১৩ লাখ ৫৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৩ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৯ লাখ ২৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৮ লাখ ৪৪ হাজার টাকার, মীর আখতারের ২৯ লাখ ৮৯ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, রবি আজিয়াটার ২৩ লাখ ৩ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৪ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ৯ হাজার টাকার, সিঙ্গার বিডির ১১ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ১ হাজার টাকার, এসএস স্টিলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com