নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ৫৬ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯৭ লাখ ৭৩ হাজার ৭২১ টি শেয়ার ৫৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭২ কোটি টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার টাকার ও তৃতীয় স্থানে সাইফ পাওয়ারটেকের ২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com