শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ২১১ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ২১১ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৭৪ কোটি ৪৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন ২৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এশিয়াটিক ল্যাবরেটরিজের ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে আল-আরফাহ ইসলামী ব্যাংকের ১৩ কোটি ৭৭ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ২৩ লাখ, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯৮ লাখ, ফাইন ফুডসের ৬ কোটি ৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫১ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৪ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।