|

Advertisement
×

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সোমবার, ২৬ মে ২০২৫   প্রিন্ট   ৪৬০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, লাভেলো, ফাইন ফুডস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এক্সপ্রেস ইন্সুরেন্স। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৭ কোটি টাকা বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানিটির ২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ১ কোটি ১৩ লাখ এবং এক্সপ্রেস ইন্সুরেন্স ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com