অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ প্রিন্ট ২৬৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ১৭ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, এনসিসি ব্যাংক , ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইএফআইসি ব্যাংক এবং আইটি কনসালট্যান্টস। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এনসিসি ব্যাংক ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক ৯১ লাখ এবং আইটি কনসালট্যান্টস ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com