অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২৫৬ বার পঠিত
আজ ১৩ ফেব্রুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ১৮ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, বীকন ফার্মাসিউটিক্যালস, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, যমুনা ব্যাংক এবং এনআরবি ব্যাংক । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানিটির ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বীকন ফার্মাসিউটিক্যালস ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ১৬ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- যমুনা ব্যাংক ৯৭ লাখ এবং এনআরবি ব্যাংক ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন