|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩৭৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির মোট ১৮ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, গ্রামীণফোন, ম্যারিকো বাংলাদেশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রেনাটা লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ৫ কোটি ৩৫ লাখ ৩৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যারিকো বাংলাদেশের ১ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ১৯ লাখ ১৫ হাজার টাকা এবং রেনাটা লিমিটেডের ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com