Ad
x

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ১৮ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, রেনাটা লিমিটেড, গ্রামীণফোন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এদিন কোম্পানিটির ৯ কোটি ৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকোর ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৯০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনাটা লিমিটেড।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীণফোনের ৭৮ লাখ ৬৭ হাজার টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com