অনলাইন ডেস্ক
বুধবার, ২০ নভেম্বর ২০২৪ প্রিন্ট ৪৮৮ বার পঠিত
আজ ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ১৮ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- ইস্টার্ন ব্যাংক, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৮৬ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এদিন ব্যাংকটির ৪ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিচ হ্যাচারির ৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ লাখ ২২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১ কোটি ৯২ লাখ ৬১ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com