|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ২৩ জুন ২০২০   প্রিন্ট   ১২৭৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ মঙ্গলবার ১৭ কোম্পানির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৫৯ লাখ ১০ হাজার ৯৫৩টি শেয়ার ৫৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৩৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।

এছাড়া এপেক্স ট্যানারির ১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১১ লাখ ৫২ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ২৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ টাকার, এমজেএলবিডির ৬ লাখ ৪৩ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৫ লাখ ১৩ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ ৪০ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার, সুহৃদের ৯৯ লাখ ৮২ হাজার টাকার, সিঙ্গার বিডির ৩৫ লাখ ১ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৫ লাখ ৫৫ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com