বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২১ কোম্পানির প্রায় ১৯ কোটি টাকার লেনদেন

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫২৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে (ডিএসই) আজ রোববার (০৬ সেপ্টেম্বর) ২১ কোম্পানির ১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, ফাইন ফুডস, লাফার্জহোলসিম, একমি ল্যাবরেটরিজ, বারাকা পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ, জিকিউ বলপেন, ইসলামী ব্যাংক, কে অ্যান্ড কিউ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এম.এল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সী পার্ল, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলোর ৬২ লাখ ৮৪ হাজার ৬২০টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার ফাইন ফুডসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের।

এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৬ লাখ ২৯ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭৩ লাখ ৭২ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার, জিকিউ বলপেনের ২৩ লাখ ৬৬ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ৩৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ২৯ হাজার টাকার এবং একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com