বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২১ কোম্পানির প্রায় পৌনে ৩৭ কোটি টাকার লেনদেন

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ২১ কোম্পানির পৌনে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, আমান কটন ফাইবার্স, ব্রাক ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, হামিদ ফেব্রিক্স, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল, কেপিসিএল, এমএল ডাইং, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর ১ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৩৭৮টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৬ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পিপলস ইন্স্যুরেন্সের।
এছাড়া ওয়ালটনের ১ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫০ লাখ ৩২ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৯ লাখ ৯০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৪ লাখ ৩৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫৫ লাখ ৩৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬ লাখ ৫ হাজার টাকার, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৭০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৬ লাখ ৮১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৯ লাখ ৮৩ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ১৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৮ লাখ ৬৪ হাজার টাকার এবং আমান কটনের ৪২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com