বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৫০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৫ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ২২ কোটি ১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি, আলহাজ টেক্সটাইল এবং রিলায়েন্স ওয়ান। আজ এই ৬ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৫ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বীচ হ্যাচারি ১ কোটি ৯ লাখ ২ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৮৪ লাখ ৭০ হাজার টাকা এবং রিলায়েন্স ওয়ানের ৮৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ১০:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com